মেয়েদের বুঝতে শিখুন... অনেক ছেলেরাই বলে যে,

. মেয়েদের বুঝতে শিখুন... অনেক ছেলেরাই বলে যে, মেয়েরা ছেলেদের মন বুঝে না, এই পোস্টটি তাদের জন্য। পোস্টটি পড়ুন, আর নিজের দৃষ্টিভঙ্গি বদলান। আমরা ছেলেরা কাউকে ভালবাসলেই ঝট করে বলে দেই, পুরো পৃথিবীকে জানিয়ে দেই । কিন্তু একটি মেয়ের ভালবাসা সম্পূর্ণ আলাদা, তারা সহজে কাউকে ভালবাসতে চায়না, ভালবাসলেও নিজের ভিতরে রাখে মুখে প্রকাশ করেনা, একবার যদি কোন মেয়ে কোন ছেলেকে ভালবাসে তাহলে সে তার আপ্রাণ চেষ্টা করে সেই ভালবাসাটিকে টিকিয়ে রাখার জন্য। মেয়েদের মন খুব নরম, সেই মন কারও প্রেমে পরলে আরও নরম হয়ে যায়, কিন্তু আমরা অনেক ছেলেরাই তা দেখি না/বুঝি না, আমরা শুধু মেয়েদের বাহিরের রাগ, অভিমান, ঝগড়াটা দেখি, কিন্তু বন্ধুরা সেই রাগ, অভিমান আর ঝগড়ার আড়ালেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা। .
একটি মেয়ের মন এটাই চায় যে কেউ তাকে এতটা ভালবাসুক যতটা ভালবাসা কেউ কাউকে বাসেনি আগে,
মনের মানুষ তাকে শুধু একটু সময় দিক। .
আরে ভাই, আপনার ভালবাসার মানুষ আপনার সাথে রাগ দেখাবে নাকি অন্য কারও সাথে দেখাবে?? পোস্টে মেয়েদের পক্ষে কথা বলে ফেললাম, কিন্তু সব মেয়ে/ছেলেরা একরকম নয়, এবং তাদের ভালবাসার প্রকাশটাও একরকম নয়। এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন তাদের ভালবাসা, ভিন্ন সেই ভালবাসার বহিঃপ্রকাশ, কেউ ভালবাসে কাউকে কষ্ট দিয়ে, কেউ ভালবাসে নিজে কেঁদে, আবার কেউবা ভালবাসে ঝগড়া করে। ভালবাসা ভিন্ন হতে পারে, ভালবাসার মানুষগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সকল ভালবাসার মানুষের লক্ষ্য একটাই যাকে ভালবাসি মন প্রান উজাড় করে ভালবাসি, ভালবাসবো, বেসে যাব জনম জনম ধরে।
একটি মেয়েকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার ইচ্ছেগুলো, মনের অনুভূতিগুলো। ত্যাগ করতে হয় বয়ফ্রেন্ডকে, পিতার ঘর ত্যাগ করতে হয়, বিয়ের পর ত্যাগ করতে হয় তার নাম, সন্তান লাভের পর ত্যাগ করতে হয় তার রাতের ঘুম, খাওয়া-দাওয়া। সন্তান বড় হয়ে খারাপ আচরণ করলে ত্যাগ করতে হয় সন্তানকে নিয়ে তার সমস্ত আশা-ভরসাকে। আবার ছেলের বউ যদি খারাপ হয়, তাহলে ত্যাগ করতে হয় তার আপন স্বামীর ঘর, মেয়েটির শেষ জীবনের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল।
.
►পরিশেষে একটা কথায় বলব, মেয়েরা স্রস্টার অপরূপ সৃষ্টি। একটি মেয়ে হয় কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। মেয়েদের মন খুব নরম, সেই মন শুধু একটা জিনিস চায় সেটি হল প্রিয় মানুষটির কাছ থেকে অফুরন্ত ভালবাসা। বাবা-মা, ভাই, স্বামী, সন্তান, সন্তানের বউ, শ্বশুর, শাশুড়ি সমস্ত আপন জনদের কাছ থেকে ভালবাসা চায় একটি মেয়ের মন। মেয়েদের সেই নরম মনে কখনো আঘাত করোনা বন্ধু, কখনো কষ্ট দিয়ো না। শুধু তাকে আপন করে ভালবাসা দিয়ে দেখো, সমস্ত পৃথিবীর সাথে লড়াই করবে শুধু তোমার জন্য। সেই তুমি হতে পারো তার বয়ফ্রেন্ড, তার স্বামী, কিংবা তার ছেলে। মেয়েদের বুঝতে শিখুন, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মেয়েরা মায়ের জাত একটা মেয়েকে অপমান করা
মানে নিজের মায়ের মত কাউকে অপমান করা। (সংগ্রিত)

Comments