আপনি ব্রেইনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছেন
আপনি ব্রেইনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছেন, মনটাকে বানিয়েছেন বুড়িগঙ্গা নদী। নেগেটিভ কথা, হতাশাগ্রস্থ বন্ধু আর আজাইরা পাবলিকদের সাথে থাকতে থাকতে আপনার পুরো ব্রেইনটাতে মরিচা পড়ে গেছে। আজ কিছু প্রশ্নের ব্যঙ্গাত্মক কড়া উত্তর দিলাম।
"যদি একবার সুযোগ পেতাম তবে আমিও কিছু একটা করে দেখিয়ে দিতাম।''
আপনাকে সুযোগ দেয়ার জন্য কেউ বসে নাই স্যার৷ সোজা বাক্যে স্বীকার করুন কিছু করার মত হিম্মত আপনার নাই। ইয়েস, আপনার নাই। ঠিকই শুনেছেন, আপনার কিছু করার হিম্মত নাই বললাম। পারলে করে দেখান।
"ঘুষ ছাড়া আজকাল কোনো চাকরিই নাই"।
তাই নাকি? সিরিয়াসলি? কয়টা চাকরিতে গিয়ে আপনার কাছে ঘুষ চেয়েছে? আপনি ঘুষ দিতে না পারার কারণে এখনো বেকার নাকি কোথাও টিকতে না পেরে বেকার? সরি স্যার, একটু লজ্জা দিয়ে ফেললাম। কিন্তু এতটুকু লজ্জা আপনার দরকার ছিল।
"গরীব ঘরে জন্ম নেয়াটাই আসলে পাপ"।
ওহ আচ্ছা, তাই নাকি? তা আপনার কতজন বড়লোক বন্ধু এই পর্যন্ত বেহেশতের টিকেট পেয়ে গেছে? আর কতজন গরীব বন্ধু নরকের ভিসা নিয়ে কান্নাকাটি করছে? এসব ছাড়ুন। বাবার আর্থিক অক্ষমতা নিয়ে হতাশ না হয়ে নিজের একটু ক্ষেমতা (ক্ষমতা) দেখান স্যার।
"আমাকে দিয়ে কিছু হবে না"
ওহ, সিরিয়াসলি!! আপনি ভবিষ্যৎ বলতে পারেন? প্লিজ আমার মুখটা দেখে একটু বলে দেন না আমার ডুপ্লেক্স বাড়ি হবে নাকি ট্রিপ্লেক্স বাড়ি হবে? ওহ সরি সরি, ভবিষ্যৎ যারা বলতে পারে তারা তো মুখ দেখে না, হাত দেখে৷ আমি আমার হাতের একটা ছবি আপনাকে পাঠিয়ে দিব। হ্যালো ডিয়ার, কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনাকে দিয়ে কিছু হবে না? নাকি কোনো ডায়াগনস্টিক সেন্টারে বডি চেক আপ করিয়ে রিপোর্ট পেয়েছেন আপনার বডি সফলতার জন্য রেডি না!
"আমার ছোটখাটো কিছু করতে ইচ্ছে হয় না"
আরে, এ তো দেখি নবাব সিরাজউদ্দৌলা। জাহাপনা আপনি ভুল সময়ে এখানে চলে এসেছেন। এখানে ডাইরেক্ট নবাব হওয়ার সুযোগ নেই। এখানে বড় পদে যেতে হলে ছোট ছোট পদে কাজ করার অভিজ্ঞতা লাগে। ডাইরেক্ট কেউ ম্যানেজার পদে চাকরি পায় না। এক্সিকিউটিভ থেকেই এখানে শুরু করতে হয়, জাহাপনা। এই দুনিয়ায় এক লাফে বড়লোক হওয়ার রাস্তা একটাই। সেটা হলো নায়ক জসিমের মত লটারির টিকেট কেনা।
এবার একটু সহজ কথা বলি। আপনি যা চেয়েছেন তা যদি না পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি সামনে তাই পেতে যাচ্ছেন যা স্রষ্টা চেয়েছেন। তাঁর চাওয়া নিঃসন্দেহে আপনার চাওয়ার থেকে অনেক বেশি উৎকৃষ্ট। আপনার কোনো ভালো পরিকল্পনা ফেল করার মানে হচ্ছে এর চেয়েও সেরা কোনো পরিকল্পনা সৃষ্টিকর্তা আপনার জন্য করে রেখেছেন। মনে রাখবেন- কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে তা পাওয়া থেকে বঞ্চিত করতে পারে না। ক্ষমা চেয়ে নিচ্ছি আজ এভাবে কথা বলার জন্য। মন থেকে বলুন আজ কে কে হিট হয়েছেন কথাগুলো শুনে? আচ্ছা এই টাইপ লেখার জন্য আমি কি ক্ষমা পেতে পারি?
____________________
Comments
Post a Comment