#মোবাইল_ফোন_ব্যাবহারের_আদব_কায়দাঃ
- Get link
- X
- Other Apps
মোবাইল ফোন ব্যবহারের কিছু আদব কায়দা আছে। চলুন জেনে নেই কি সেসবঃ #বারবার_ফোনঃ অনেকেই বারবার ফোন করেন, এই বিষয়টা খুব বিরক্তিকর। যদি কেউ ফোন না ধরে তাহলে বুঝতে হবে সে ব্যস্ত আর না হয় সে এখন কথা বলতে চাচ্ছে না। ফলে তাকে বারবার কল দেওয়াটা অশোভন। একটা মেসেজ দিয়ে রাখা যায়। #অফিসে_মোবাইলঃ অফিসে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। সেখানে যদি মোবাইল ফোনে অতিরিক্ত ব্যক্তিগত কথা বলা হয় তাহলে কাজের ক্ষেত্রে যেমন সমস্যা হতে পারে আবার আপনার পাশের সহকর্মীও বিরক্ত হতে পারে। তাই মোবাইল ফোনে ব্যক্তিগত কথাগুলো অফিসে এড়িয়ে যাবেন। #পারিবারিক_কথাঃ আমাদের অনেকেই রাস্তায়, বাসে, ট্রেনে অন্যদের সামনে পারিবারিক আলোচনা চালিয়ে যান। এতে ব্যক্তিগত কথা অন্যেরা শুনতে পান, একিসাথে পাশের বা সামনের মানুষটির বিরক্তির কারণ হতে পারে। জাপানসহ বেশ কয়েকটি দেশে পাবলিক বাসে মোবাইলে কথা বলা নিষেধ। #মার্জিত_কথাঃ আপনি রাস্তায়, যানবাহনে বা অফিসে যেখানেই থাকুন। হতে পারে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্ত্রীর বা স্বামীর কল, তার সাথে মার্জিত ভাষায় অল্পতেই জরুরি কথা সারুন। অনেকে মোবাইল ফোনে স্ত্রী বা বন্ধুর সঙ্গে চিৎকার, চেঁচামেচি করেন, এরকম করা থেকে বিরত থাকুন। #বিরক্তিকর_কল_নয়ঃ সমাজে এক শ্রেণির মানুষ আছে যারা অপরিচিত মেয়েদের অকারণে কল দিয়ে বিরক্ত করে। আপত্তিকর মেসেজ দেয়। এ ধরনের কাজ করা চরম অসভ্য আচরণ এবং অপরাধ। এমন অসভ্য আচরণ করবেন না। যে কোন মেয়ে বা মহিলাকে সম্মান দিতে শিখুন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment